আমাদের প্রযুক্তি

আমাদের প্রযুক্তি বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম অনলাইন বাংলা ফোরাম। অনলাইনে বিভিন্ন ধরনের দেশী ফোরাম সাইট থাকলেও বেশির ভাগই বিনোদন নির্ভর। লেখার মাধ্যম ইংরেজী কিংবা বাংরেজী। বাংলা ভাষায় শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোন ফোরাম নেই। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির যেকোন বিষয় বোঝা বা জানার জন্য মাতৃভাষার চেয়ে আর কোন সহজ মাধ্যম হতে পারে না। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে, বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে আমরা পিছিয়ে আছি। এর একটি প্রধান কারণ হলো, মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার অভাব। সেই অভাবটি পূরণের জন্যই আমাদের প্রযুক্তি ফোরামের জন্ম। আমাদের প্রযুক্তি ফোরামে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখার উপরে মুক্ত আলোচনা এবং মতামত প্রদান করা যাবে। শুধু তথ্যপ্রযুক্তি নয় বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সব শাখাকেই এখানে গুরুত্ব দেয়া হয়েছে, যা বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সকল শাখার মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। আসলে আমাদের প্রযুক্তি টিমের স্বপ্ন একটাই…বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই স্বপ্ন পূরণের পথেই আমাদের প্রথম পদক্ষেপ – আমাদের প্রযুক্তি ফোরাম…। আসুন এই স্বপ্নের আপনিও একজন অংশীদার হোন।

Add comment মে 13, 2008


RSS সাম্প্রতিক পোস্ট